জাতীয়

বন্যায় মৃত্যু বেড়ে ১১৮

সান নিউজ ডেস্ক: বন্যায় সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। বন্যা সৃষ্ট দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়। তবে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

আরও পড়ুন: যুবরাজ একজন নিষ্ঠুর খুনি!

বুধবার (১৩ জুলাই) সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

এছাড়া বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯১ জনের।

আরও বলা হয়েছে, ১৭ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪১ ও সিলেট বিভাগে ৬৪ জন এবং ঢাকা বিভাগে একজনসহ মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মিশনে নেমেছে ইউক্রেন

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। এখানে ১৭ মে থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

হবিগঞ্জ জেলায় ৭ ও মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন। নেত্রকোনায় ১৯, জামালপুরে ৯ ও ময়মনসিংহে ছয়জনের মৃত্যু হয়েছে।

এছাড়া শেরপুরে মারা গেছেন সাত, কুড়িগ্রাম পাঁচ ও লালমনিরহাটে সাতজন মারা গেছেন। টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা