প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আরও ২ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন - বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় একথা জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে - সেগুলোকে দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন।

তিনি বলেন, এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো, সড়কের জন্য যানজট হয়নি - যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে।

এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণ কাজ শেষ হতে পারে বলে জানান সেতুমন্ত্রী।

করোনা নতুন করে বাড়ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ছুটি শেষে খুললো অফিস

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক - যে কাজটা জনগণের কোন প্রকার দুর্ভোগ, দুর্ঘটনা লাঘবে দেশের জনগণের জন্য করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নাই।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরি, বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা