জাতীয়

আমি ধর্ষণের শিকার, বিচার চাই

সান নিউজ ডেস্ক: বিজিবি সদস্যের দ্বারা ধর্ষণের শিকারএক কিশোরী বিচার পেতে নিজেই সরাসরি হাইকোর্টে এসে বলেছেন, ‘আমরা গরীব মানুষ, টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’

আরও পড়ুন: ভোট কেন্দ্র থেকে ২ যুবক আটক

বুধবার (১৫ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হলে এক কিশোরী তার মাকে নিয়ে আদালতের ডায়াসের সামনে দাঁড়ালে আদালত তাদের কাছে জানতে চান- কি হয়েছে? আপনি কে? আপনার সাথে উনি কে?

তখন ওই কিশোরী হাইকোর্টকে বলেন, ‘আমি…। আমার বয়স ১৫ বছর। ওনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি সদস্য আমাকে ধর্ষণ করেছে। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। আমরা গরীব মানুষ, আমাদের টাকা পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।’

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

এ সময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান যে তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?

তখন একজন আইনজীবী দাঁড়ালে আদালত তাকে এই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন। সেই সাথে বিষয়টি গুরুত্বের সাথে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা