গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার
জাতীয়

গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আবদুল বারীর মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু

এছাড়াও বিভিন্ন সময় ঝিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল এলাকার অপরাধ দমনের জন্য নতুন থানা সৃষ্টি করা হলেও এই এলাকার অপরাধ হ্রাস পায়নি; বরং কিছুদিন পরপর সেখানে মানুষের লাশ মিলছে।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির লাশ উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি রক্তমাখা ছুরিও মিলেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা ওই স্থান ও আশপাশের সিসি ক্যামেরা উদ্ধার করেছি।

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা