আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হস্তান্তর
জাতীয়
ফের রিমান্ডে পি কে হালদার

আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হস্তান্তর

সান নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির হোতা ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন : ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

মঙ্গলবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন ভারতীয় হাইকমিশনার। সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, তার বিষয়ে (পি কে হালদার) পররাষ্ট্র সচিবের (বাংলাদেশের) সঙ্গে কথা হয়েছে। এটি দুই দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ। গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ তাকে ফেরত পাঠানোর বিষয়টাও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। আমরা তা যাচাই করছি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে একটা সময় ঢাকাকে জানানো হবে। সেটি আস্তে আস্তে হতে দিন।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

তিনি বলেন, দুই দেশের মধ্যে অপরাধমূলক তৎপরতা দমনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা রয়েছে।‌ এ নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।

প্রসঙ্গত, গত শনিবার (১৪ মে) ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ‘একদিনের পেট্রোল মজুত আছে’

এদিকে মঙ্গলবার পি কে হালদারকে কলকাতার নগর দায়রা আদালতে আবার হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করে ইডি। আদালতের বিচারকরা তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা