পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ভারতে পিকে হালদারের বিচার-শাস্তি হতে পারে

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে আটক পিকে হালদারের বিরুদ্ধে যেহেতু মামলা চলমান, সেক্ষেত্রে ভারতেও তার বিচার ও শাস্তি হতে পারে। পরে তাকে বাংলাদেশে ফেরত দিলে এখানেও তার বিচার এবং শাস্তি হবে।

আরও পড়ুন: শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

সোমবার (১৬ মে) বিকেলে সাধারণ অর্থনীতি বিভাগের আয়োজনে এসডিজি বিষয়ক এক সেমিনারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মোমেন আরও বলেন, ‘পিকে হালদারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোনো কিছু এখনো জানায়নি। জানালে, দুই দেশের পূর্ব নির্ধারিত নিয়ম মত দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রণালয়কে জানাতে পারে দেশটি।’

আরও পড়ুন: ক্ষমতা চিরকাল থাকবে না

তিনি বলেন, ‘পি কে হালদার অবশ‌্যই শাস্তির আওতায় আসবে। ভারত বিচার শেষ বাংলাদেশকে দিলে এখানেও শাস্তি কার্যকর হতে পারে।’

তবে ভারতের সাথে পি কে হালদারের বিষয়ে যোগাযোগ না হওয়ায় এখনই সুনির্দিষ্ট করে তার বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলেও মন্ত্রী মন্তব্য করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা