শিরিন আকলেহকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
জাতীয়

শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন : এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

সোমবার ( ১৬ মে ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন এবং নিয়মের একটি স্পষ্ট লঙ্ঘন। একই সাথে দায়ীদের অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কর্মরত সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলকে বাধ্য করা উচিত।

আরও পড়ুন : ক্ষমতা চিরকাল থাকবে না

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য প্রতিবেদন নথিভুক্ত করার দায়িত্বে থাকা আবু আকলেহের উপর ইসরাইলি দখলদার বাহিনীর হামলা আত্মসংকল্পের দাবিকে নীরব করার জন্য করা হয়েছে।

এছাড়াও পূর্ব জেরুসালেমে আবু আকলেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারীদের ‌উপর ইসরাইলি পুলিশের হামলা ও অসম্মান প্রদর্শনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : দেশে ফিরতে চান পি কে হালদার

বাংলাদেশ সরকার জোর দিয়েই বলেছে, আবু আকলেহকে হত্যার জঘন্য অপরাধের জন্য দখলদার শক্তি সম্পূর্ণভাবে দায়ী বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুসালেমকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ বলে জানিয়ে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা