জাতীয়

‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নাম সারা জাতিই চায় শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু। শেখ হাসিনার নাম ছাড়া পদ্মা সেতু, এটা তাকে অসম্মান করা হবে। কিন্তু তিনি নিজেই তা চান না। শেখ রেহানাও চান না। তারা বলছেন, পদ্মা সেতু, পদ্মা সেতু হিসাবেই থাকবে।’

আরও পড়ুন: এদিন বাংলার মাটিতে ফিরেন শেখ হাসিনা

মঙ্গলবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে৷ নয় তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। তিনি না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। তিনি না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে, নয়তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। তিনি না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না।’

আরও পড়ুন: চুরি হয়ে গেল ইমরান খানের ফোন

‘পদ্মার সেতুর নাম সারা জাতিই চায়, শেখ হাসিনার নামে হোক’ বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম পদ্মাসেতু। জুনেই পদ্মাসেতু চালু করা হবে। হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কি সেতুর নাম, শেখ হাসিনার নামে চান?’ তখন ‘চাই চাই’ বলে জবাব আসে নেতাকর্মীদের মাঝ থেকে। শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা