জাতীয়

এ বছর হজের খরচ বাড়তে পারে

সান নিউজ ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন এ বছর হজ পালনে খরচ বাড়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

তিনি বলেন, মিনায় তিনদিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। মানুষের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছেন। আবার জ্বালানি দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়েছে। এসব কারণে খরচ বাড়তে পারে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশন এ সেমিনারের আযোজন করে।

বাংলাদেশ থেকে কতজন হজ করতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে কতজন যেতে পারবেন তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা আছে। মিটিংয়ের পর সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৩১ সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার লক্ষ্য ছিল, যা ২০২১ সালেই অর্জিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে এবং সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। এই চিন্তা-চেতনা নিয়ে আমরা ১৬ কোটি মানুষ যদি একযোগে কাজ করতে পারি, তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতে ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে আমি মনে করি।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মর মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা