সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী চান বিভেদ ভুলে দু’পক্ষ এক হোক

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি জানিয়েছেন, প্রধানমন্ত্রী চান বিভেদ ভুলে তাবলিগের দু’পক্ষ এক হয়ে যাক।

আরও পড়ুন: সৌদির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান-সংলগ্ন স্থাপিত হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, পৃথিবীর অন্য রাষ্ট্রে বিশ্ব ইজতেমা হয়নি, বাংলাদেশে হয়েছে। আল্লাহ বাংলাদেশকে বিশ্ব ইজতেমার জন্য কবুল করেছেন, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব সমাপ্ত হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

ফরিদুল হক খান আরও বলেন, সরকার বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত আছে।

মন্ত্রীর সঙ্গে এ সময় ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বসিরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান, সমন্বয়কারী আবুল হাসনাত প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা