ধর্ম প্রতিমন্ত্রী
জাতীয়

সাড়ে ৩ লাখ ইমাম আমাদের শক্তি

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সন্ত্রাসবাদ দূরীকরণে সাড়ে তিন লাখ মসজিদের ইমাম আমাদের বড় শক্তি।

আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কে দুই গ্রুপের সংঘর্ষ

মঙ্গলবার (৬ জুন) সকালে বায়তুল মোকাররম মিলনায়তনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুমার খুতবায় আলেম-ওলামাদের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বয়ান করতে হবে। তাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ দূর হবে। ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যেসব ইমাম রয়েছেন তারাই আমাদের বড় শক্তি।

তিনি বলেন, আলেমরা হলেন এদেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারকে রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল

ফরিদুল হক বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে ওয়ার্কশপটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান ও পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা