প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
জাতীয়
আরব আমিরাত সফর

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে আমিরাতের স্থানীয় সময়ে বিকাল ৫টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেন।

আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে গিয়েছিলেন শেখ হাসিনা। এই সফরে তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত দুবাই এক্সিবিশন সেন্টারে ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন। পরে সেখানকার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।

এছাড়া এ সফরে তিনি দেশটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি বিশ্ব খাদ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে যোগ দেন। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায়ও অংশ নিয়েছেন তিনি। ভার্চুয়ালি যুক্ত করে আমিরাতে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা