জাতীয়

দেশের একমাত্র পাথর খনির উৎপাদন বন্ধ

সান নিউজ ডেস্ক: দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডে বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ভাত নিয়ে কোনো কষ্ট হবে না

শনিবার (১২ মার্চ) থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্ফোরক দ্রব্য সরবরাহের পর আবারো পাথর উত্তোলন শুরু হবে।

উল্লেখ্য, দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে গত অক্টোবর মাসে উৎপাদন ইতিহাসে আরো একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। ওই মাসে সাপ্তাহিক ছুটির দিন বাদে সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ২২ মেট্রিক টন পাথর উত্তোলনে সক্ষম হয়েছে, যা লক্ষ্যমাত্রার অধিক এবং উত্তোলন ইতিহাসে একটি নয়া রেকর্ড।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা