আজ রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ। নিহত হাদিসুর রহমান ( ফাইল ফটো )
জাতীয়

রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

সান নিউজ ডেস্ক : অলভিয়া সমুদ্র বন্দরে রকেট হামলায় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে আজ।

আরও পড়ুন:পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

বৃহস্পতিবার ( ১০ মার্চ ) ইউক্রেন থেকে মলদোভা হয়ে তার লাশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

বুধবার ( ৯ মার্চ ) রাতে তিনি জানান, অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের লাশ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। কিন্তু বুধবার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইউক্রেন থেকে যাত্রা করে মলদোভা হয়ে ‍বুখারেস্টে রওনা হবে হাদিসুরের লাশবাহী ফ্রিজার ভ্যান।

এদিকে গতকাল ( ৯ মার্চ ) দুপুরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে উদ্ধার হওয়া ২৮ নাবিক তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে এই ফ্লাইটে আসেনি নিহত হাদিসুরের লাশ।

২৮ নাবিকের সাথে হাদিসুরের লাশও আসতে পারে- এমন ধারণায় হাদিসুরের মা-বাবা ও দুই ভাই বিলাপ করে কান্না শুরু করেন। একপর্যায়ে তাদের জানানো হয়, এই ফ্লাইটে হাদিসুরের লাশ আসেনি।

আরও পড়ুন:বিএনপি নির্বাচনকে ভয় পায়

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করে। এরপরই এমভি বাংলার সমৃদ্ধি ওই বন্দরে আটকা পড়ে। জাহাজ থেকে তাদের উদ্ধারের জন্য নাবিকরা প্রতিনিয়ত আকুতি জানাতে থাকেন। এর মধ্যে ২ মার্চ জাহাজে মিসাইল হামলা চালানো হয়।

আরও পড়ুন:জনগণ আর বসে থাকবে না

রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। এরপর হাদিসুরের লাশ এবং বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অবশেষে মামলা

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক। রোববার ( ৬ মার্চ ) দুপুরে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোমানিয়া পৌঁছান।

আরও পড়ুন:বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গতকাল বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে ২৮ নাবকিকে বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ১২ নাবিক বুধবার রাতে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে নেয়া হয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা