সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হবেন ২৮ নাবিক
জাতীয়

২৮ নাবিক দেশের উদ্দেশে রওনা হবেন সন্ধ্যায়

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে আজ সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: পিছিয়ে নেই নারী

আগামীকাল বুধবার ( ৯ মার্চ ) সকালের মধ্যে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে।

এদিকে দেশের বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অবনতি হয়েছে। সেখানকার কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় হাদিসুর রহমানের লাশ আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

গত রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন।

আরও পড়ুন: দুর্ভাগ্য আমাদের সহ্য করা শিখে গেছি

ইউএনবি’র এক প্রতিবেদনে জানা যায়, গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু।

আরও পড়ুন: রুশ মুদ্রার রেকর্ড দরপতন

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তারা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা