জেনারেল এস এম শাফিউদ্দিন আহমেদ
জাতীয়

মালদ্বীপ সফরে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ গেলেন আজ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সফরকালে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

সাক্ষাতকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, মালদ্বীপ সফরকালে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি সেনাপ্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলো পরিদর্শনের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করবেন।

আরও পড়ুন: আয়কর থেকে অব্যাহতি চেয়েছে এসকেএফ

প্রসঙ্গত, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভ করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা