ছবি সংগৃহীত
জাতীয়

নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী বছরের শেষ দিনেই উত্তরের দুই জেলায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। আগামী ৫ থেকে ৬ জানুয়ারি অর্থাৎ সপ্তাহজুড়ে থাকতে পারে শীতের দাপট, কারণ এ সময়ে তাপমাত্রা টানা কমাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উল্লেখ্য, এটি চলতি শীত মৌসুমে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ। এর আগে গত ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। কিন্তু দুদিনের ব্যবধানে তা দূরও হয়ে যায়।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের কুড়িগ্রাম ও পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলয়িসাস, কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পৌষের ১৭ তারিখ।

শনিবার (১ জানুয়ারি) সকালে রাজারহাটে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠে শৈত্যপ্রবাহ দূর হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। শনিবার পঞ্চগড় ও শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়, আগামী ৫ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ নতুন নতুন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে। এ সময়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইবে। তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার আশঙ্কা নেই। ৫ থেকে ৬ জানুয়ারির পর তাপমাত্রা একটু বাড়তে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা