ছবি: সংগৃহীত
জাতীয়

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। তবে তাকে আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখা হবে। এ জন্য তার সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

বিএসএমএমইউ উপাচার্য বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ দাবি করেন, গতকাল রুটিন চেকআপের জন্য উনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন। তিনি যেন বিশ্রামে থাকেন, সে জন্য তাকে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ (বুধবার) সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মিটিং করেছি। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছুই এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার, ডায়াবেটিস ছিল, হার্টে সমস্যা ছিল- সবকিছু এখন মোটামুটি সেটেল ডাউন করেছে। উনার কোনো শ্বাসকষ্ট নেই। চলতে ফিরতে কোনো বাধা নেই।

এর আগে সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ে ৪১১নং ভিআইপি কেবিনে উপাচার্য শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসেছিল।

এ দিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আসেন তার ভাই আব্দুল কাদের মির্জা। এরপর তিনি সাংবাদিকদের বলেন, উনি (ওবায়দুল কাদের) আগের চেয়ে সুস্থ আছেন। তিনি ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা