জাতীয়

সাংবাদিকের ওপর হামলায় বিএফইউজের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং সাউথ এশিয়ান টাইমস-এর-বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর দুর্বৃত্তদের হামলা এবং জামালপুরে পুলিশ সুপার কর্তৃক পিটিয়ে সাংবাদিকের চামড়া তুলে নেয়ার হুমকির সংবাদে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী পরিষদ।

একই সাথে গত নভেম্বর মাসে ফেনীর সোনাগাজীতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহকে তার বোনের বাসা থেকে ধরে নিয়ে পুলিশি হেনস্থার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এসব ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সঙ্কেত হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন নির্বাহী পরিষদের নেতারা।

রোববার (৫ ডিসেম্বর) বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ। সভার সঞ্চালনা করেন মহাসচিব নুরুল আমিন রোকন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি মোদাব্বের হোসেন ও ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম, বিএফইউজের সহকারি মহাসচিব নাসির আল মামুন ও শফিউল আলম দোলন, কোষাধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দফতর সম্পাদক তোফায়েল হোসেন, নির্বাহী সদস্য আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, এ কে এম মহসীন, মো: জাকির হোসেনী মো: আবু বকর মিয়া।

সভায় সংগঠনের চারযুগপূর্তি সাড়ম্বরে উদযাপন এবং বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। সভায় অঙ্গ ইউনিয়নসমূহকে ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ সভা সম্পন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা