ছবি: সংগৃহীত
জাতীয়
জলবায়ু পরিবর্তন মোকাবেলা

বাংলাদেশকে সহায়তা দেবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে বলেছেন, তার দেশ বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি, গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, লবনাক্ততা রোধ, উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন প্রচেষ্টা সংক্রান্ত ইস্যুগুলোতে সহায়তা বেবে। আরও বলেন, সুইডেন ২০২৫ সাল নাগাদ তার জলবায়ু অর্থায়ন দ্বিগুণ করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত এই ইস্যুগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমেদ শামিম আল রাজি এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।

তারা ইকোসিস্টেম ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ, জীববৈচিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলাসহ আরও কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেন।

সভায় দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে একসঙ্গে সামনে অগ্রসর হওয়ার ওপর জোর দেয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় বর্ধিত এনডিসি এবং এনএপি চূড়ান্তকরণ ও বঙ্গবন্ধু জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা পেশ করেছে। মন্ত্রী বলেন, কোপ২৫ সফল করতে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধনী দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার দাবিতে সোচ্চার হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা