জাতীয়

দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের উন্নয়নই প্রধানমন্ত্রীর ধ্যান ও একমাত্র লক্ষ।

শনিবার (২ অক্টোবর) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আব্দুল মান্নান, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি সেই স্বাধীনতা বিরোধীরা কাপুরুষের মত বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করার চেষ্টা করছে। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনদিনও সফল হয়নি।

মন্ত্রী দেশ গঠনে প্রধানমন্ত্রীর নানা সাফল্যের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার মত যোগ্য নেতৃত্ব বাঙালি জাতির জন্য আশির্বাদ। চলমান করোনা মহামারী মোকাবেলা করে দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান তিনি যেভাবে স্বাভাবিক রেখেছেন তা তাঁর দূরদর্শী দিক নির্দেশনা ও বিচক্ষণতার একটি দৃষ্টান্ত।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের আগে পদ্মা সেতু, মেট্রোরেল এর মত বৃহৎ প্রকল্প এ দেশে বাস্তবায়িত হবে এ স্বপ্ন কেউ দেখেনি। আজ এসব মেগা প্রকল্প স্বপ্ন নয় বাস্তব। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা