ফাইল ছবি
জাতীয়

ঘুষ না দেয়ায় প্রতিমন্ত্রীর জমিও রেজিস্ট্রি হয়নি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ঘুষ দিতে না পারায় আমার জমি রেজিস্ট্রি হয়নি। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’। এই কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। কারণ প্রতিমন্ত্রী হয়েও এক সপ্তাহ আগে ছেলের নামে জমি রেজিস্ট্রি করতে ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। একই সঙ্গে কখনও কাউকে মিথ্যা তথ্য দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিতেও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ছিল। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন উপহার দেন। এতে মানুষ উপকৃত হচ্ছে।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন- সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ। সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা দেখানোর মধ্য দিয়ে তথ্য আইন বিষয়ক প্রচারণা চালানো হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা