জাতীয়

মিষ্টি দিয়ে ঈদে বিজিবি-বিএসএফ'এর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি

মিষ্টি উপহার দিয়ে একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ দিনাজপুরের হিলি সীমান্তে এই শুভেচ্ছা বিনিময় হয়।

সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি নামক এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের আপতৈর ক্যাম্প কমান্ডার এসআই তির্কে শিংসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার চাঁন মিয়া বলেন, ‘আজ পবিত্র ঈদ। ঈদ মানে আমাদের কাছে উৎসব। সেই উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া উচিৎ। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। সীমান্তে কর্তব্যরত দুবাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় রাখে এ লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি।’ এধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে করে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা