জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঢাকাসহ সারা দেশের সব মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা।

সোমবার (২৫ মে) সকাল থেকে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীতে বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অবশ্য মসজিদের বাইরে স্বাস্থ্যবিধি অমান্যের ঘটনাও ঘটতে দেখা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রবেশপথগুলোতে জীবাণুনাশক স্প্রে করে মসজিদে ঢুকছেন মুসল্লিরা। সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা।

ঈদের নামাজে অংশ নিতে যারা সকালে মসজিদের ভেতরে ঢুকেছিল তারা সবাই স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেছেন। কিন্তু যারা ভেতরে জায়গা পাননি তারা মসজিদের বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। এ সময় অনেকেকে গায়ে গা ঘেঁষে নামাজ আদায় করতে দেখা গেছে। সব কিছু মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, মগবাজার ও মতিঝিলের বিভিন্ন মসজিদে মুসল্লিদের একই নিয়মে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা