জাতীয়

নামাজের জন্য দীর্ঘলাইনে নেই নিরাপদ শারীরিক দূরত্ব!

নিজস্ব প্রতিবেদক:

দেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এসেছে হাজার হাজার মানুষ।

প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জামাতগুলোতে অংশগ্রহণের জন্য এই মুসল্লি গুলো মসজিদের বাইরে গেটে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এ সময় তাদের কেউই মানেননি নিরাপদ শারীরিক দূরত্ব।

সোমবার (২৫ মে) সকালে প্রথম জামাতে ভিড় না থাকলেও প্রথম জামাত শেষে পরবর্তী জামাতগুলোর জন্য বাইরে অপেক্ষা করতে দেখা গেছে হাজার মানুষকে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষই ছিলেন।

তবে এই লাইনে দেখা যায়নি নিরাপদ শারীরিক দূরত্ব। এক প্রকার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিলেন সবাই। মসজিদের গেটের সামনে মুসল্লিদের দীর্ঘলাইন।

আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টার পরেও অতিরিক্ত মানুষের চাপের কারণে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। একদিকে ঠিক করে দিলে অপরদিকে আবারো একই অবস্থা ফিরে আসে। বিভিন্নভাবে সাবধান করা হয়, তাতেও সাধারণ মানুষ কথা শোনেননি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মীরা।

সাধারণ মানুষ বলেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য। তবে ইচ্ছে নয় অনেকটা বাধ্য হয়েই এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন তারা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা