জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণে ১০ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ৭ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ১ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

সোমবার (২৬ জুলাই) ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো.হায়দার আলী কেপি ঘোষ স্ট্রিট এলাকায় এবং অঞ্চল-১০ এর মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ ও রইছনগর এলাকায় এবং করপোরেশনে নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া গেন্ডারিয়া এলাকায়, শাহীন রেজা নন্দীপাড়া এলাকায় এবং মো. আলমগীর হোসেন খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এছাড়াও অঞ্চল-৭ এবং নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে ৪ জন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৮৭টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ি পরিদর্শন করেন। এ সময় অঞ্চল-৪ মো. হায়দর আলী ২ মামলায় ১ লক্ষ টাকা, অঞ্চল-১০ মোহাম্মদ মামুন মিয়া ২ মামলায় ৭ হাজার টাকাসহ সর্বমোট ৭ মামলায় এক লক্ষ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা