জাতীয়

পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭-১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুলাই ) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

তিনি জানান, ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আরও আগে ক্যাটল সার্ভিস পরিচালনার কথা ছিল কিন্ত চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়া ও পশুর হাট শুরু নিয়ে বিভিন্ন সরকারী নির্দেশনা থাকার কারণে ১৭, ১৮ ও ১৯ জুলাই পরিচালনা করা হবে বিশেষ ওই সার্ভিস।

গত বছর শুধুমাত্র ময়মনসিংহ ও জামালপুর থেকে গরু পরিবহন করা হলেও এবার এর সাথে যোগ হচ্ছে উত্তরবঙ্গ। গরু ব্যবসায়ী ও খামারিরা যাতে ভোরবেলা ঢাকায় এসে পশুর হাট সময়মত ধরতে পারে সে জন্য তাদের সাথে আলোচনা করে ট্রেনের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন দুপুর থেকে পশু বুকিং শুরু হবে এবং বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেন। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেসব গরু। সব এলাকা থেকে ঢাকায় গরু আনতে গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা। উত্তরের জেলা সিরাজগঞ্জ, নাটোর, পাবনার গরু পরিবহন হবে এবার। তাদের চাহিদামত লাগলে আরও ট্রেন বাড়ানো হবে।

আপাতত তিনটি ট্রেন প্রস্তুত আছে জানিয়ে মোহসি বলেন, ব্যবসায়ী ও খামারিদের চাহিদামত প্রয়োজন মত বাড়তি ট্রেনেরও ব্যবস্থা আছে তাদের। পশু বুকিংয়ের জন্য স্থানীয় রেলস্টেশনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এরআগে ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।

মন্ত্রী বলেন, এরই মধ্যে ব্যাপারী ও খামারিদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। সবার সঙ্গেই আমাদের লোকজন যোগাযোগ করছেন।

মন্ত্রী আরও বলেন, এসব পশু আনতে খরচ খুবই কম। চাহিদার ওপর নির্ভর করে যে কয়টা ট্রেন আমাদের দরকার হবে, সেই কয়টা ট্রেন দেওয়া হবে।
নিরাপদে পশু পরিবহনে নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এনবি ও রেলওয়ে পুলিশ।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা