ছবি: সংগৃহীত
জাতীয়

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বুধবার 

জেলা প্রতিনিধি: আগামী বুধবার রংপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগের ৮ জেলায় সাজ সাজ রব বিরাজ করছে।

আরও পড়ুন: সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুলের মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এ জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতারা।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে আওয়ায়ী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি রংপুর অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। আসন্ন সংসদ নির্বাচনের পূর্বে দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি উত্তাপ চলাকালে তার এ সফরকে ঘিরে সব মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন: ভিসানীতি প্রয়োগ করা উচিত

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে সমাবেশে অংশ নিতে আগ্রহীদের যাতায়াতের সুবিধার জন্য ৮ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ ট্রেনগুলো রংপুরে আসবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে ৮ টি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির সাথে সিইসির বৈঠক

এগুলো হলো- পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুরে পৌঁছাবে।

রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট শংকর গাঙ্গুলি জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ ৮ টি ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

আরও পড়ুন: শর্তসহ বিএনপিকে সমাবেশের অনুমতি

তিনি আরও জানান, স্টেশনের ৪ টি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচী নির্ধারণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো চলাচল করবে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষ্যে দিনাজপুর থেকে ১ টিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে ১ টি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে যাবে বলে জেনেছি।

আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

তিনি জানান, এখনও অফিসিয়াল চিঠি পাইনি। তবে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভায় অংশগ্রহণকারীরা যাতে নিরাপদে কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর জনসমুদ্রে পরিণত হবে। আমরা ধারণা করছি, ১০ লাখেরও বেশি মানুষ তাতে অংশ নেবেন।

প্রসঙ্গত, সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের সুবিধার্থে ৮ টি রুটে ১০ টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভাড়া প্রদান সাপেক্ষে নেতাকর্মীরা এ ট্রেন সার্ভিস ব্যবহার করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা