জাতীয়

আড়াই মাস পর ভারত থেকে এলো অক্সিজেন

বেনাপোল প্রতিনিধি : ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পর দেশটির সরকার অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। তখন অক্সিজেন সংকটে ভারতই হয়ে পড়ে দিশেহারা। এখন প্রকোপ কমতে শুরু করেছে দেশটিতে। আড়াই মাস পর সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় দেশটি থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, লিন্ডে বাংলাদেশ নামে এক প্রতিষ্ঠান গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে।

লিন্ডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ভারতে করোনাভাইরাসের প্রকোপে অক্সিজেন সংকট দেখা দেয়। সেদেশের সরকার অক্সিজেনের রপ্তানি বন্ধ করে দেয়। ২১ এপ্রিলের পরে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি।

ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে তাদের কোম্পানির অক্সিজেন আসবে বলে জানান জিল্লুর।

চালানটি বন্দর থেকে ছাড় করানোর দায়িত্বে থাকা বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, সোমবার সকালে ভারত থেকে ৯০ টন অক্সিজেনের একটি চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। অক্সিজেন জরুরি পণ্য সরবরাহের তালিকায় থাকায় দ্রুত কাস্টমসের কার্যাদি সম্পন্ন করে সংশ্লিষ্ট মালিকের কাছে পৌঁছানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা