জাতীয়

কানামাছি খেলতে খেলতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার ঝিলপাড় এলাকায় কানামাছি খেলতে খেলতে ছাদ পড়ে শিশু সাদিয়া আক্তার মিমের (৯) মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবার জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মিমের বাবা স্বপন মিয়া রিকশাচালক এবং হাসি বেগম গৃহিনী। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিপচড় উপজেলার নাইশাবাজার গ্রামে। রাজধানীর উত্তর মুগদা ঝিরপাড়ে পরিবারটি ভাড়া বাসায় থাকে। শিশুটি স্থানীয় আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

মা হাসি বেগম বলেন, মিম সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে একতলা ভাড়া বাসার ছাদে কানামাছি খেলছিল। এ সময় চোখ বাঁধা অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা