জাতীয়

সাড়ে চার হাজার বছর আগের সাপলাঠি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ৪ হাজার ৪০০ বছর আগের একটি সাপলাঠি উদ্ধার করা হয়েছে। ফিনল্যান্ডের একদল প্রত্নতাত্ত্বিক দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের ইয়ারভেনসিউ ১ নামের এক জলাভূমি থেকে এই লাঠিটি আবিষ্কার করেন।

২০১৯ সালে প্রথম এখানে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। এই প্রত্নস্থলে ৪ হাজার থেকে ২ হাজার খ্রিষ্টপূর্বাব্দে মানুষ বসবাস করত।

গবেষকেরা বলছেন, লাঠিটি ৪ হাজার ৪০০ বছরের প্রাচীন। অর্থাৎ এটি প্রস্তরযুগের শেষাংশ নিওলিথিক সময়কালের।

উত্তর ইউরোপে ওই সময়ের যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে, সেগুলোর চেয়ে একেবারেই ব্যতিক্রমধর্মী এই সাপ আকৃতির কাঠের লাঠি। এটি ২০২০ সালে আবিষ্কৃত হলেও এ বিষয়ক গবেষণাপত্রটি বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের এন্টিকুইটি ম্যাগাজিনে ছাপা হয় এ বছরের ২৯ জুন।

গবেষণাপত্রের লেখক ফিনল্যান্ডের তুর্কু বিশ্ববিদ্যালয়ের গবেষক সাতু কোইভি বলেন, এটি প্রমাণ আকারের একটি সাপের মতো দেখতে চমৎকার এক লাঠি।

ধারণা করা হচ্ছে, শামানবাদীরা তাদের ধর্মানুষ্ঠান পালনে লাঠিটি ব্যবহার করত। শামানবাদ হলো একটি প্রাচীন ধর্মবিশ্বাস। শামানেরা পৃথিবী ও আধ্যাত্মিক জগতের মধ্যে সংযোগ স্থাপন করতে পারত বলে বিশ্বাস করা হতো।

প্রাগৈতিহাসিক লাঠিটি ৫৩৫ মিলিমিটার লম্বা এবং ২৫ থেকে ৩০ মিলিমিটার পুরু। এক টুকরা কাঠ দিয়ে লাঠিটি তৈরি করা হয়েছিল। কোন কাঠ দিয়ে তৈরি, তা জানতে পরীক্ষানিরীক্ষা চলছে। লাঠির একদিক সাপের হাঁ করা মুখ এবং অন্য দিকটা সাপের লেজের মতো করে তৈরি করা।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, সাপটি দেখতে ঘেসো সাপ বা ইউরোপীয় অ্যাডারের মতো। লাঠিটি ভাস্কর্য ছিল নাকি কোনো শামানবাদীর হাতে থাকত, নাকি দুটোই, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা