জাতীয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং ডিবি মতিঝিল জোনের ডিসি মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুন) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আইজিপি ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।’ তিনি পেশাককে ভালবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সঞ্চালনক নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশেনর কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন'র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। দুইজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা