জাতীয়

‘কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন আসছে’

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৫শে জুন) গণমাধ্যমকে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের ৭ জেলায় লকডাউন জারি করা হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বৃহস্পতিবার (২৪শে জুন) সারাদেশে ১৪ দিনের জন্য শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু ১৪ দিন বন্ধ করে মানুষ যদি এই কষ্ট মেনে নিতে পারে তাহলে আগামীতে ভালো হবে। তা না হলে শনাক্ত যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। শাটডাউন দিলে বন্ধ থাকবে সবকিছু।

অফিস-আদালত, বাজারঘাট, গণপরিবহনসহ সব বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। এ সময়ে বাসার বের হতে পারবে না কেউ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা