জাতীয়

গাজীপুর-টঙ্গী-ঢাকা রুটে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জনসাধারণের দুর্ভোগ কমাতে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-টঙ্গী-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস। বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী ফেসবুকে লেখেন, ‘এই দুর্ভোগের হাত থেকে মানুষকে কিছুটা হলেও রক্ষা করতে বুধবার রাতে মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী রোববার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। এ জন্য মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার পক্ষথেকে ভবিষ্যতেও সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত রাস্তায় যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বর্ষা মৌসুমেও এই রাস্তায় বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকায় প্রতিদিন অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এই দুর্ভোগ লাঘবের জন্য বিশেষ এই ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা