জাতীয়

শিল্পকলা পদক পাচ্ছেন ১৮ গুণিজন ও ২ সংগঠন

সান নিউজ ডেস্ক: শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এ বছর ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ১৮ গুণিজন ও দুই সংগঠন।

সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯ ও ২০২০ দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা তুলে দেওয়া হবে।

২০১৯ সালের জন্য চূড়ান্ত মনোনীত নয় গুণিজন হচ্ছেন- যন্ত্র সঙ্গীতে মনিরুজ্জামান (বাঁশী), নৃত্যকলায় লুবনা মারিয়াম, কন্ঠসঙ্গীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, নাট্যকলায় মাসুদ আলী খান, ফটোগ্রাফিতে এম. এ তাহের, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য (পট শিল্পী), আবৃত্তিতে হাসান আরিফ, চলচ্চিত্রে অনুপম হায়াত এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘ছায়ানট’।

২০২০ সালের জন্য চূড়ান্ত মনোনীত নয় গুণিজন হচ্ছেন- যন্ত্র সঙ্গীতে সামসুর রহমান (সানাই), নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, কন্ঠসঙ্গীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, নাট্যকলায় মলয় ভৌমিক, ফটোগ্রাফিতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, লোকসংস্কৃতিতে শাহ্ আলম সরকার, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, চলচ্চিত্রে শামীম আখতার এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘দিনাজপুর নাট্য সমিতি’।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা পদক প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর এ পদক দিয়ে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা