জাতীয়

যে কারণে অবৈধ মোবাইল বন্ধ হয়ে যাবে

সান নিউজ ডেস্ক : জুলাই থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট আর ব্যবহার করা যাবে না। এর আগে একাধিকবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই সময়সীমা নির্ধারণ করলেও সেটি কার্যকর করতে পারেনি।

তবে এবার এটি কার্যকর করার ক্ষেত্রে বদ্ধপরিকর বিটিআরসি।

বিটিআরসির অনুমোদন নিয়ে যেসব মোবাইল ফোন আমদানি বা প্রস্তুত করা হয়নি সেগুলোই হচ্ছে অবৈধ।

বিটিআরসির স্পেকট্রাম ডিভিশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, আসছে ১ জুলাই থেকে বাংলাদেশের ভেতরে যেসব নতুন মোবাইল সেট ব্যবহার করা হবে সেগুলো অবশ্যই নিবন্ধিত হতে হবে।

২০১৮ সাল থেকে মোবাইল ফোনের আইএমইআই দিয়ে একটি ডাটাবেস তৈরি করছে বিটিআরসি। এই ডাটাবেসে যদি কোন মোবাইল ফোনসেটের তথ্য না থাকে তাহলে বিটিআরসি চাইলে সেটি বন্ধ করে দিতে পারে।

সেজন্য নতুন ফোন সেট কিনতে হলে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটি বৈধ কি না।

ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে অবৈধ মোবাইল ফোন শনাক্ত করা যাবে।

তবে এখন যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন, সেগুলো ডাটাবেজে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হবে।

কর্মকর্তারা বলছেন, নতুন যেসব মোবাইল ফোন সেট আসবে সেগুলো রেজিস্টার্ড হয়ে রেকর্ড থাকতে হবে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা