জাতীয়

রাজধানীতে অন্তঃসত্ত্বার আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি : রাজধানীর মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুরে পারিবারিক কলহে আকলিমা আক্তার (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

বুধবার (২ জুন) ভোর সাড়ে পাঁচটার এ ঘটনাটি ঘটে।সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সুজন চন্দ্র রায়।

তিনি বলেন, পারিবারিক কলহে সবার অগোচরে নিজ বাসার চার তালার বারান্দার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন যতটুকু জানতে পেরেছি তাদের পারিবারিক গ্যাস বিলের টাকা মৃতার স্বামী একাকী পরিশোধ করায়। তাদের পরিবারের ভাই-বোনরা পরিশোধ না করায়।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নিহতের ভাগ্নে প্রান্ত জানান, মামা ও মামির সঙ্গে পারিবারিক যে কোন বিষয় নিয়ে কোনো ঝগড়া হয়েছিল‌।

সে কারণে ভোররাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছে।পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতা মতিঝিলের ৮৪/৩ দক্ষিণ কমলাপুরেরে স্থায়ী বাসিন্দা নাজমুল হোসেনের স্ত্রী। দুই কন্যা সন্তানের জননী ছিলেন তিনি। চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা