জাতীয়

রানা প্লাজা ট্রাজেডি দিবস আজ 

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৪ এপ্রিল। রানা প্লাজা ট্রাজেডির সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে সকাল নয়টার দিকে রানাপ্লাজার নয়তলা ভবন ধসে নিহত হন ১১৭৫ জন শ্রমিক। এই ধসে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

সেদিনের সেই ঘটনায় কেউ হারিয়েছেন তার মাকে, কেউ তার বাবা, কেউ তার ভাই, কেউ বোন, কেউ তার স্ত্রী, কেউ আবার স্বামীকে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় এটাই। ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের ৯ তলা রানা প্লাজা ভবন। ভবনটির তৃতীয়তলা থেকে নবম তলা পর্যন্ত ছিল পাঁচটি পোশাক কারখানা। এতে প্রায় ৪ হাজার পোশাক শ্রমিক কাজ করতেন। ভবন ধসের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়েন চার হাজার পোশাক শ্রমিক। তাদের কান্না আর আহাজারিতে শোকের মাতম নেমে আসে পুরো সাভারে।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ সরকারি ও বিভিন্ন বেসরকারি শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকেরা রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব আয়োজনই ছিল সীমিত। আসেনি অন্যান্য বছরের মত দেশি-বিদেশি দর্শনার্থী, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের লোকজন।

নিহত শ্রমিকদের স্মরণে আজ সকালে রানাপ্লাজার অস্থায়ী বেদীতে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।

এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে রানা প্লাজার অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারিভাবে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা