জাতীয়

আল-আকসায় সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিন্দা 

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশের সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি ইসরাইলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে সম্প্রতি আল আকসা মসজিদ কমপ্লেক্সে নিরীহ মুসলমান এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলায় গভীর দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছি।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী হামলার শিকার আমাদের ফিলিস্তিনী ভাইদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। একই সঙ্গে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনসহ সারাবিশ্বের যেখানে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো বন্ধে টেকসই ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।

শেখ জারাহ এলাকার ফিলিস্তিনীদের উচ্ছেদ করে ইসরাইল তা দখলের প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, শেখ জারাহ থেকে ফিলিস্তিনী পরিবারগুলোকে উচ্ছেদ করে সেই এলাকা দখল করে ইসরাইলি বাহিনী মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এ ঘটনা সারাবিশ্বের নাগরিকদের অনুভূতিতে তীব্রভাবে আঘাত করেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা