জাতীয়

দূরপাল্লার বাস চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন সোনার বাংলা পার্টি নামে একটি সংগঠনের নেতারা। তারা বলেন, যেহেতু গ্রামে ফেরা মানুষের যাত্রা থেমে নেই, সেহেতু দেশব্যাপী গণপরিহন চলাচল করতে দেওয়া হোক।

রোববার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, নানাভাবে মানুষ গ্রামে ফিরছেন।

অনেকেই বিভিন্ন উপায়ে বাড়ি যাচ্ছেন। ফেরিতে শত শত মানুষ গাদাগাদি করে ফিরছেন। তাই দেশব্যাপী গণপরিবহন খুলে দেওয়া উচিত।

মানববন্ধনে সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ জানান, সরকার করোনা নিয়ন্ত্রণে সারাদেশে বিধিনিষেধ ঘোষণা করেছে। কিন্তু ঈদ উপলক্ষে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের যাত্রা থেমে নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে মাত্রাতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ গ্রামে ফিরছেন। এতে করোনা মোকাবিলা হচ্ছে না। উল্টো তা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তারা বলেন, পরিবহন শ্রমিকরা খুবই দুঃসময় পার করছেন। ঘরে খাবার না থাকায় তারা অনেকেই না খেয়ে আছেন। কিন্তু আমাদের দেখার কেউ নেই। তাই আমরা চাই, দ্রুত ঈদের আগ থেকেই গাড়ি চলাচলের সুযোগ করে দেওয়া হোক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা