জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাত ৯টায় দেশে ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে গত ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

১৯৭২ সালে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল ৫০০ মেগাওয়াট। তবে এই ক্ষমতার অর্ধেক বিদ্যুৎও তখন উৎপাদন করা যেত না। স্বাধীনতার ৫০ বছরে এসে এখন উৎপাদন ক্ষমতা প্রায় ২৫ হাজার মেগাওয়াট।

এদিকে, ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সরকারের অগ্রাধিকারভুক্ত এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। জানুয়ারি পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩২ দশমিক ১ শতাংশ। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে দেশের অন্যতম বৃহৎ এ প্রকল্পের কাজ।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে একটি কেন্দ্র থেকেই দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। পুরোদমে এ কেন্দ্রের উৎপাদন শুরু হলে ২৪ থেকে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। অর্থাৎ বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান হবে বিপুল জনগোষ্ঠীর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা