জাতীয়

দেশে করোনার টিকা নিয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার টিকাদান শুরুর পর থেকে গত দেড় মাসে প্রায় ৫০ লাখ মানুষ টিকা নিয়েছেন। টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় পৌনে ৬৪ লাখ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন করোনা টিকা নিয়েছেন। এরমধ্যে ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন নারী। আর ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৮ হাজার ৩৩০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ৯৮ হাজার ৯১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৯২ হাজার ২১২, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ২৮ হাজার ৮০৩, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ১৪ হাজার ৯১৩, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৫৮ হাজার ২৪২, রংপুর বিভাগে চার লাখ ৯৯ হাজার ৮৮৯, খুলনা বিভাগে ছয় লাখ ৪৬ হাজার ৪২, বরিশাল বিভাগে দুই লাখ ২৮ হাজার ৩৭৪ এবং সিলেট বিভাগে দুই লাখ ৫৯ হাজার ৮৭৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা