জাতীয়

ডিএজি দেবাশীষের পদত্যাগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

মঙ্গলবার (২৩ মার্চ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আক্তার স্বাক্ষরিত সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগের তারিখ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। এর আগে গত ২১ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। গণমাধ্যমকে ওইদিন বিকেলে তিনি বলেছিলেন, ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি।

আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন। ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও সাত জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা