জাতীয়

করোনায় দেশে আরো ৩৫ জন আক্রান্ত, মৃত ৩

নিজস্ব প্রতিবেদক:

দেশে আরো ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।

এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এসময় আক্রান্ত ও মৃতের তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)'এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে দুপুরে অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা