জাতীয়

করোনায় দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী ও ছেলে আইসোলেশনে

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক)পরিচালক জালাল সাইফুর রহমান মারা গিয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের ওই পরিচালক। কয়েকদিন আগে জ্বর-সর্দি নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

দুদকের পরিচালক মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলেকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আজ সকালে জালাল সাইফুর রহমান মারা গেছেন।’

জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ পান তিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা