জাতীয়

করোনায় দেশে আরো ৪জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৪জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

সোমবার (৬ এপ্রিল) সকালে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানান তিনি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা ১১ এরপর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মরণঘাতী এ ভাইরাসে ১২ লাখ ৭৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৫০৩ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬৬ হাজার মানুষ।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এর সংক্রমণ বেড়েই চলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা