জাতীয়

‘পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে।’ বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন।

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’ জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে।’ আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে বলেও জানান তিনি।

দেশে এখন এমন কোন আন্দোলনের ইস্যু নেই, প্রধামন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

সরকার নাকি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয়, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যে সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।’

নিজের অবস্থান ভারি করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।’

তাড়াশ উপজেলা প্রান্তে এসময় বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা