জাতীয়

'রূপকল্প '৪১ বাস্তবায়নে পুলিশ আরো ভূমিকা রাখবে'

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীর সদস্যগণ আরো কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে সমুন্নত রেখে সরকারের রূপকল্প ২০২১ এবং অভিজ্ঞতায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীর সদস্যগণ আরো কার্যকর ভূমিকা রাখবেন। সেবা প্রত্যাশীদের সর্বোত্তম সহায়তা দিয়ে জনগণের আস্থা অর্জনে ব্রতী হবেন।'

প্রধানমন্ত্রী শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে একথা বলেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি এ ইউনিটের সকল সদস্যসহ বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন,'বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মহানগরবাসীর প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা-নিশ্চিতকরণে নিরন্তর প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। সাম্প্রতিক করোনা-মহামারির সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ জনগণকে সেবা দিতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতির যে কোনো ক্রান্তিলগ্নে এ বাহিনীর আত্মোৎসর্গকারী দেশপ্রেমিক বীর পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।'

শেখ হাসিনা বলেন, '২০০৮ সালের নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থনে জয়লাভের পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারে থাকার ফলে আমরা পুলিশের আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বাংলাদেশ পুলিশকে একটি দক্ষ ও পেশাদার-বাহিনীতে উন্নীত করার লক্ষ্যে পুলিশের বাজেট ও জনবল ব্যাপক হারে বৃদ্ধি করেছি।'

'গত ১২ বছরে পুলিশের সাংগঠনিক কাঠামোতে ১ হাজার ৫০১টি ক্যাডার পদসহ ৮২ হাজার ২৩১টি পদ সৃষ্টি করেছি। তাছাড়া, প্রয়োজনীয় জনবলে নারী পুলিশের সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির সংযোজন, দেশ-বিদেশে প্রশিক্ষণ, বিশেষায়িত নতুন নতুন ইউনিট গঠন, সময়োপযোগী আধুনিক উপকরণ সরবরাহ করেছি। ফলে, পুলিশের কাজ বর্তমানে অনেক সহজ ও জনকল্যাণমুখী হয়েছে', বলেন তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা