জাতীয়
করোনাভাইরাস

১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির সংক্রমণ ঠেকাতে পরিবর্তিত পরিস্থিতির কারণে জনস্বার্থে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পণ্যবাহী পরিবহণ ও ট্রাকে কোন ভাবেই যাত্রী পরিবহন করতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, "পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জ্বালানী, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, এম্বুলেন্সসহ সব জরুরি সেবার গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তিনি আরো জানান, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত ফিটনেস নবায়ন ও লাইসেন্স আবেদনের সুযোগ দেয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনাভাইরাসের কারণে দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। তবে হুঁশিয়ার করে বলেন, কোনভাবেই জমায়েত না করে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম চালাতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা