জাতীয়

তাবলীগের ৩ শতাধিক বিদেশিকে রাখা হয়েছে দুই মসজিদে

নিজস্ব প্রতিবেদক:

ভারতের দিল্লির নিজামুদ্দিনে একটি মসজিদে আয়োজিত তাবলীগ জামাতে অংশ নেওয়া ৭ শতাধিক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দেশেও সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

তাবলীগের প্রচারে বাংলাদেশে আসা ৩২১ বিদেশিকে তাই ঢাকার দুটি মসজিদে জড়ো করে রাখা হয়েছে।

পুলিশ বলছে, কোয়ারেন্টিনে না থাকলেও তাবলীগের এই বিদেশিদের মসজিদ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এদের মধ্যে বাংলাদেশে তাবলীগ জামাতের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত ঢাকার কাকরাইল জামে মসজিদে রাখা হয়েছে ১৯১ জনকে। বাকি ১৩০ জনকে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে।

মদিনা মসজিদে রাখা ১৩০ জন তাবলীগের বিবাদমান দুটি অংশের একটি তথা মাওলানা জোবায়েরের অনুসারী বলে জানিয়েছে পুলিশ। আর কাকরাইল মসজিদে রাখা ১৯১ জন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী।কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন। এছাড়া একটি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীও সেখানে রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, 'বিদেশি মুসল্লিদের সবাই সুস্থ আছেন তবে মসজিদ দু'টোয় কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।'

ভারতের দিল্লির নিজামুদ্দিনে সমাবেশের আগে মালয়েশিয়াতেও তাবলীগ জামাতের এক অনুষ্ঠান থেকে অনেকের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস বা কোভিড-১৯ ছোঁয়াচে বলে জনসমাবেশ বা এই ধরনের কাজে নিরুৎসাহিত করা হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় সৌদি আরবে মক্কা-মদিনার মসজিদে নামাজ আদায়ই বন্ধ করে দেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা